
সুনামগঞ্জে কচুরিপানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ২০জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আলী পাশা (৩০), মো. ফয়জুল হক(৩২), মো. ফরিদ মিয়া (৩৫), মো. ছায়েদ আলী (৪৫), মো. হযরত আলী (৪০) ও আমির আলী (৫০)।
তাদের মধ্যে হযরত আলীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
